সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
সখীপুর প্রতিনিধি:
সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা দুইটার দিকে সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, দুপুর দুইটার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিত একটি মোটরসাইকেল রিয়াজ উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে রিয়াজ উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বেলা আড়াইটার দিকে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃ-ত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার কালিয়ানপাড়া গ্রামে







Post a Comment