সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গ্রামীণ জনগণের আইনগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে গ্রাম আদালত কমিউনিটি ভিডিও শো প্রদর্শনী। স্থানীয় মানুষের মাঝে গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া, ভূমিকা এবং সহজলভ্য বিচারসেবার গুরুত্ব বোঝাতে এ আয়োজনে ব্যাপক সাড়া দেখা গেছে।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সন্ধ্যার পরে ভিডিও শো দেখতে ভিড় জমাচ্ছেন নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ। ভিডিওতে গ্রাম আদালতের মাধ্যমে ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির সহজ পদ্ধতি, অভিযোগ দায়েরের নিয়ম, সালিশ পরিচালনার ধাপসহ বাস্তব উদাহরণ তুলে ধরা হচ্ছে। এর ফলে মানুষ নিজের অধিকার, আইন ও সেবাগুলো সম্পর্কে আরও অবগত হচ্ছেন।

Post a Comment