সখীপুরে বিএনপি'র প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, নির্বাচনী অফিস ও চেয়ার ভাংচুর, পথসভায় বাঁধা প বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ নানা অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট ফজলুল হক বাচ্চু। বুধবার দুপুর দুই ঘটিকার সময় পৌরএলাকার রাইদা ভিলেজে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের নির্ধারিত পথসভা ও গণসংযোগ কর্মসূচির একই স্থানে ও একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করছেন এবং নিজেদের অফিস নিজেরাই ভেঙে আমাদের উপর দায় চাপানোর পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হতে না পারে।
এছাড়াও আমাদের নির্বাচনী অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, অফিসের মালামাল ভাঙচুর করা হয়েছে, কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে
এর প্রত্যেকটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, লাবীব গ্রুপের ডিমডি মাহমুদুল আলম মনির প্রমুখ।






Post a Comment