সখীপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
সখীপুর প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
গত বুধবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাইম।
নাইম সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা এলাকার লেবু মিয়ার ছেলে। সে স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ব্যাচের একজন শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সকালে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে তেল আনতে বের হয় নাইম।
ফেরার পথে কাউচি চালা এলাকায় তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নাঈমের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে।







Post a Comment