সখীপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
সখীপুর প্রতিনিধি:সখীপুর উপজেলার কচুয়া বাজারে আজ সোমবার দিনব্যাপী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ।
টাঙ্গাইল জেলার এরিয়া সেলস ম্যানেজার মোঃহাসান তারেকের সভাপতিত্বে গাজীপুরের এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন-সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী ২০জন খামারীর হাতে অতিথিরা পুরুষ্কার তুলে দেন।
এছাড়া আগত খামারিদের হাতে ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।










Post a Comment