নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের চার চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত শওকত মোমেন শাহজাহান মা এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের দাদি আখতার জাহান স্ট্রোকজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সাবেক এমপি প্রয়াত শওকত মোমেন শাজাহানের বাড়িতে গিয়ে তার মায়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় মন্ত্রী বলেন, "মরহুমা আখতার জাহান একজন রত্নগর্ভা নারী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে,আখতার জাহান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত রাত ১০.৩০ স্টোকজনিত কারণে ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্কয়ার হাসপাতালে সকল আনুষ্ঠানিকতা শেষে মরহুমার মরদেহ তাঁর নিজ গ্রাম টাঙ্গাইলের সখীপুর নিয়ে আসা হয়েছে। মরহুমার নামাজে জানাজা আজ শনিবার বিকেল পাঁচটায় সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।





Post a Comment